আল্লামা তাকি উসমানির উপর হামলায় ইমরান খানের নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক : আল্লামা তাকি উসমানির উপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আজ পাকিস্তানে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান।

তিনি বলেন, মাওলানা তাকি উসমানির মতো আলেম দ্বীনের স্তম্ভতুল্য। তিনি পাকিস্তান ও মুসলিম বিশ্বের সম্পদ। তার উপর এই সন্ত্রাসী হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

ইমরান খান এই হামলাকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন এবং তা উদ্ঘাটনের প্রত্যয় ব্যক্ত করেন।  সাথে সাথে তিনি প্রাদেশিক সরকারগুলোকে উলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি নিহত দুই নিরাপত্তা কর্মীর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

সূত্র : ডেইলি পাকিস্তান

পূর্ববর্তি সংবাদঅনিয়মের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে দায়িত্ব নেবো : ভিপি নুরু
পরবর্তি সংবাদশাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আটক, বললেন আমি আওয়ামী লীগের নেতা