ইসলাম টাইমস ডেস্ক : আততায়ীর হামলা থেকে পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকি উসমানি বেঁচে গেলেও অপর এক হামলায় শহিদ হয়েছেন মুফতি শাহাবুল্লাহ। তিনি দারুল উলুম কোরাঙ্গির মুফতি হিসেবে কর্মরত ছিলেন।
মুফতি তাকি উসমানির উপর সন্ত্রাসী হামলার এক ঘণ্টা পূর্বে তার উপর হামলা হয়।
আজ করাচির গুলশানে ইকবালের নিপা চৌরাঙ্গি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি আলাদিন পার্কের ব্রিজ পার হচ্ছিলেন।
এই সময় তার নিরাপত্তা রক্ষী সানোবির ও ড্রাইবার আমির ও নিহত হন।
পুলিশ বলছে, মুফতি সাহাবুল্লাহকে লক্ষ্য করেই এই হামলা হয়। অবশ্য তাকে বহনকারী গাড়িটি দারুল উলুম কোরাঙ্গির নামে নিবন্ধিত ছিলো।
গুলশানে ইকবালের পুলিশ সুপার তাহির নুরানি বলেছেন, তারা ঘটনাস্থল থেকে ৯ মিলিমিটার গুলির খোসা উদ্ধার করেছে।এই ঘটনায় আহতদেরকে জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : ডন, সামা
















