ইসলাম টাইমস ডেস্ক: জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মসজিদসহ ইবাদতের জায়গা নিরাপদ স্বর্গ হওয়া উচিত। এসব স্থানে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। এসব স্থানে এবাদত করতে ইবাদতকারীদের নিরাপদ বোধ করা উচিত।
শুক্রবার নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে পরিদর্শনে যান জাতিসংঘের মহাসচিব। ক্রাইস্টচার্চে অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গ খ্রিস্টান জঙ্গির হামলায় অর্ধশত মুসল্লি শহিদ হন। এ ঘটনার এক সপ্তাহ পর অ্যান্তনিও গুতেরেস মুসলমানদের কাছে গিয়ে কথা বলেন।
এ সময় জাতিসংঘের মহাসচিব মসজিদসহ এবাদতের জায়গাগুলোর নিরাপত্তায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন।
আরও পড়ুন : এই খুনির পেছনে আছে কারা?
১৫ মার্চ নিউজিল্যান্ডের দুটি মসজিদে জুমার সময় খ্রিস্টান জঙ্গি ব্রেনটনের হামলায় ৫০ জন মুসুল্লি শহিদ হন। এ ঘটনায় নিউজিল্যান্ডবাসী প্রধানমন্ত্রী মুসলমানদের পাশে এসে দাঁড়ান। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ভালোবাসা ও মানবতার ভূমিকা রাখেন। ফলে তার প্রশংসাও এখন বিশ্বজুড়ে।
আরও পড়ুন : টেরেন্টদের মতো খুনিদের উসকে দিয়েছে ট্রাম্পদের মতো রাজনীতিকরা : মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ
















