হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক:  হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬২) নামে এক ইউপি সদস্য দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার যাত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ময়না মিয়া বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের টানা চার বারের নির্বাচিত সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ডোবায় মরদেহ ফেলে চলে যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, মরদেহের গায়ে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তি সংবাদইসরায়েলকে রক্ষার জন্যই ট্রাম্পকে পাঠানো হয়েছে, মাইক পম্পেও
পরবর্তি সংবাদখুলে দেওয়া হয়েছে সেই আন নূর মসজিদ