মাদক মেশানো পানীয় খাইয়ে বিমানসেবিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুই মার্কিন পাইলট

ইসলাম টাইমস ডেস্ক: বেসরকারি মার্কিন বিমানসংস্থা ‘জেটব্লু’-র দুই পাইলটের বিরুদ্ধে মাদক মেশানো পানীয় খাইয়ে দুই বিমানসেবিকাকে  প্রায় অচেতন করে  ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের মে মাসে এ ঘটনা ঘটে।

বিমানসেবিকাদের অভিযোগ, সংস্থা-কর্তৃপক্ষকে সব কিছু জানানোর পরেও অভিযুক্ত পাইলটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের শাস্তিমূলক ছুটিতে পাঠানো হয়নি। অভিযোগকারী দুই বিমানসেবিকা মামলা দায়ের করেছেন নিউইয়র্কের ফেডারেল কোর্টে।

এক অভিযোগকারী বিমানসেবিকা জানিয়েছেন, ওই পানীয় খাওয়ার পরেই তিনি বমি করতে শুরু করেন।

দুই বিমানসেবিকারই অভিযোগ, গত বছরের মে মাসের ওই ঘটনার পর তাঁরা জেটব্লু বিমানসংস্থার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। অভিযুক্ত দুই পাইলটের নামধামও জানিয়েছিলেন। কিন্তু তার পরেও ওই দুই পাইলটের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

পূর্ববর্তি সংবাদডাকসু: “স্বেচ্ছাপর্যবেক্ষক আট শিক্ষকের শাস্তি চাওয়া এক প্রকার নৈতিক দেউলিয়াপনা”
পরবর্তি সংবাদকটিয়াদীতে রাতেই ব্যালট পেপারে সিল, পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত