রাজধানীর ক্যান্টনমেন্টে হেলে পড়েছে ছয়তলা ভবন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে। ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকার খবির মার্কেটের পেছনে বোরবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ডিএডি নিয়াজ আহমেদ জানান, প্রতীক্ষা নামের ওই ভবনটি উত্তর দিকের আরেকটি আটতলা ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লোকজনকে হ্যান্ডমাইক দিয়ে নেমে আসার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়তলা ওই আবাসিক ভবনটি বোরবার বিকাল থেকেই হেলে পড়ে। পরে খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান।

বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে। সোমবার সকালে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়ায় নৌকার বিজয় মিছিলে জাসদের হামলা, নিহত ১
পরবর্তি সংবাদজেলায় জেলায় ইজতেমার উদ্যোগ সাদপন্থীদের, কী ভাবছেন আলেমরা?