ইসলাম টাইমস ডেস্ক : ইসরাইল ডাকাতদের রাজ্য বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পাকিস্তান সফরের সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা ইহুদিদের বিপক্ষে না। তবে আমরা ইসরাইলকে স্বীকৃতি দিতে পারি না। কারণ, এই রাষ্ট্র গড়ে উঠেছে ফিলিস্তিনিদের ভূমি দখল করে।
তিনি আরও বলেন, তার দেশ ইসরাইল ব্যতীত পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উপভোগ করে। আমরা অন্য কোরো রাষ্ট্রের ভূমি কেড়ে নিতে পারি না এই ডাকাতদের রাষ্ট্রের মতো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার গোলান মালভূমির উপর ইসরাইলের সার্বভৈৗমত্বের স্বীকৃতির ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যে তিনি এই মন্তব্য করলেন।
সূত্র : মিডলইস্ট মনিটর
















