নিয়ন্ত্রণে আসেনি আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৭

ইসলাম টাইমস ডেস্ক : বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। এছাড়াও এই পর্যন্ত আহতাবস্থায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ঢাকার বিভিন্ন হাসপাতালের মর্গে রয়েছে।

আহতদের উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা জেনারেশ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে নিতে তাদের আরও ঘণ্টাখানেক সময় প্রয়োজন হবে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

দেবাশিষ বর্ধন বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে।’

তিনি আরও বলেন, বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। হাই-রাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব ইক্যুপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের নয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ববর্তি সংবাদ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
পরবর্তি সংবাদভোটার উপস্থিতি আমাদের চিন্তার বিষয় নয় : সিইসি