ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বনানী এলাকায় এফআর টাওয়ারে একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। টাওয়ারটিতে অনেকে আটকা পড়েছেন বলে জানা গেছে। বনানীর ১৭ নং সড়কে ১৮-তলা টাওয়ারটির আট তলায় আগুন লেগেছে।
আজ (২৮ মার্চ) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলেও জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনীর সদরদপ্তর থেকে জানানো হয়, খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
















