ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৮ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, মোট ১৯টি লাশের মধ্যে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শ্রীলংকার নাগরিক নিরস ডি কে রাজ নামে একজন ছাড়া, বাকি সবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
















