বনানীর এমন ভয়াবহ দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না : জমিয়ত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারে গতকাল সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সভাপতি আল্লামা আব্দুর মুমিন শায়েখে ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তারা বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনায় সম্পদ ও প্রাণহাণীর দায় সরকার  এড়াতে পারে না।

আজ (শুক্রবার) সাকলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জমিয়ত শীর্ষ নেতৃদ্বয় এ ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, কিছু দিন আগের চকবাজারের অগ্নিকাণ্ডের শোক ভুলার আগেই আবারো একই মর্মন্তুদ ঘটনায় পুরো জাতি ব্যথিত, মর্মাহত ও শোকগ্রস্ত। তাঁরা বলেন, এই ভয়াবহ দূর্ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন৷ এ জাতীয় বিপদ থেকে দেশ ও জাতিকে আল্লাহ হেফাজত করুন ৷

জমিয়ত নেতৃদ্বয় বলেন, চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর গতকাল বনানীতেও একই ধরনের দুর্ঘটনা বিশাল জাতীয় দুর্যোগ। চোখের পলকেই জানমালের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে বহু পরিবার নিঃস্ব, হতভম্ব ও মারাত্মকভাবে অসহায় হয়ে পড়েছেন। আর্থিক ও মনোবল বৃদ্ধিতে সহায়তা করার জন্য ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে সবচেয়ে জরুরী। আহতদের সুচিকিৎসা নিশ্চিতসহ যার যার সামর্থ অনুযায়ী সহযোগীতা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

শোকবার্তায় জমিয়ত নেতৃদ্বয় হতাশা প্রকাশ করে বলেন, ৮ বছর আগে নিমতলীর ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জন নিহত হওয়ার ঘটনার গত মাসে চকবাজারে আবারো একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বহু মানুষ হতাহত হয়। বার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। অথচ আমরা দেখতে পাচ্ছি, এমন দুর্ঘটনা প্রতিরোধে সরকার কার্যকর কোন প্রস্তুতি নিচ্ছে না। ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিতে কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না। ফায়ার সার্ভিসের জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম কেনা হচ্ছে না। এমন ভয়াবহ দূর্ঘটনায় সম্পদ ও প্রাণহাণীর দায় সরকার দায় এড়াতে পারে না।

জমিয়ত নেত্বদ্বয় বিবৃতে ক্ষোভ প্রকাশ করে বলেন, একই ধরনের দূর্ঘটনা প্রতিরোধে প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে, সেই উত্তর তাদের কাছে খুঁজতে হবে। নিমতলী ও চকবাজারের ভয়াবহ ট্রাজেডির পর গতকাল আবারো একই রকম ঘটনায় সরকার যে গণমানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় একেবারেই উদাসীন, সেটা চোখে আঙ্গুল দিয়ে আবারো জাতিকে দেখিয়ে গেল।

পূর্ববর্তি সংবাদহাটহাজারী মাদরাসার খতমে বোখারী মাহফিল সম্পন্ন
পরবর্তি সংবাদনাঈমের জন্য ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা