ধানমন্ডির আবাসিক ভবনে আগুন

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

আজ শনিবার (৩০ মার্চ) রাত ৮টা ২৪ মিনিটে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুন লাগে বলে জানা যায়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. শাহীন বলেন, ‘একটু আগে ধানমন্ডি ১১/এ সড়কের ৬৬ নম্বর বাসায় আমরা আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে।’

পূর্ববর্তি সংবাদইতিহাসের প্রাচীনতম আবাসিক মেডিকেল কলেজ হাসপাতাল
পরবর্তি সংবাদজাদুঘরের কলঙ্ক থেকে মসজিদের ঐতিহ্যে কবে ফিরবে তুরস্কের আয়া সোফিয়া!