ইসলাম টাইমস ডেস্ক: হঠাৎ করেই রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। দিনভর আবহাওয়া উষ্ণ থাকলেও সোমবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে।

এরপর হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিতে অনেকেই কাকভেজা হন।

এছাড়া ঝড়ে রাজধানীর কিছু কিছু এলাকায় রাস্তার পাশের গাছ যানবাহনের ওপর উপড়ে পড়ে পথচারী ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
















