ইসলাম টাইমস ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী মো. হান্নানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শনিবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
হান্নান রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইয়ুম ডাক্তার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এ টি এম আরিচুল হক জানান, মাদক ব্যবসায়ী হান্নানের বিরুদ্ধে মাদক মামলায় ৮ বছরের সাজা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
















