নওগাঁর পাঁচতলা ভবনে আগুন

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের আগুনের দাগ না মুছতে নওগাঁ শহরের ডাবপট্টি এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানাচ্ছে স্থানীয় মিডিয়াগুলো। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, শহরের ডাবপট্টি এলাকায় আরএফএল প্লাস্টিকের ডিলার মজনু নামের এক ব্যক্তির ‘বানিজ্যালয়’ নামে পাঁচতলা ভবনের চার ও তিনতলা আবাসিক। এছাড়া প্রথম, দ্বিতীয় ও পঞ্চম তলা আরএফএল প্লাস্টিকের গোডাউন।

আগুনের সূত্রপাত হয় ভবনের পূর্বদিকের পঞ্চম তলা থেকে। এরপর ওই তলার সকল ফ্লরে সবদিকে আগুনে ছড়িয়ে পড়ে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছে না।

আগুন লাগার সংবাদ পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পৌরসভা মেয়র নজমুল হক সনি।

নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তি সংবাদআবারো জম্মু-কাশ্মীরে পুলওয়ামার মতো হামলা, হতাহতের ঘটনা ঘটেনি
পরবর্তি সংবাদবক্তাদের আয়ের উপর করারোপসহ ৬ সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের