ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা শহর ও ঢাকার অধিবাসীদের প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। না থাকলে এখানে বসবাস করা সম্ভব হতো না।
আজ সোমবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
মেয়র তার বক্তব্যে উন্নত বিশ্বের তুলনা করে বলেন, যেখানে ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৫৯ হাজার মানুষ, সেখানে সুইডেনে প্রতি বর্গকিলোমিটারে বাস করে মাত্র ১০ জন মানুষ। আলহামদুলিল্লাহ! এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। না থাকলে বসবাস করা সম্ভব হতো না।
এই সময় মেয়র তার দৃষ্টিতে ঢাকার প্রতিটি নাগরিকিই সমান মন্তব্য করে বলেন, যিনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন তারও একটি ভোট আবার একজন দিনমজুর বা বস্তিবাসী তারও একটি ভোট আমি পেয়েছি। তাই ঢাকার প্রতিটি নাগরিক আমার কাছে সমান। সবার প্রতি আমার সমান নজর রয়েছে।
















