চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের রায়চোঁ দেওয়ানজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি বসতঘরে থাকা মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাতে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। তখন প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তি সংবাদ৬৪ বার পেছাল সাগর রুনি হত্যা মামলা
পরবর্তি সংবাদকারাগার থেকে আবারও হাসপাতালে খালেদা জিয়া