ইসলাম টাইমস ডেস্ক : রাজধানী সদরঘাট থেকে ইয়াবার একটি বড় চালান আটক করতে সক্ষম হয়েছে র্যাব-১। লঞ্চের ৩ যাত্রীর কাছ থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে তারা।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।
মঙ্গলবার সকাল ৬টার দিকে সদরঘাটের ৩ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৮ লাখ ইয়াবা আটক করা হয়। এই সময় মো. তুহিন (২৬), সবুজ (২২) ও শাহজাহান (৩০) নামের ওই ৩ যাত্রীকেও আটক করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, আটক তিনজন বরিশালের বরগুনা থেকে লঞ্চে করে ভোরে ঢাকায় পৌঁছান। এ সময় তাদের ট্র্যাভেল ব্যাগ তল্লাশি করে আট লাখ ইয়াবা পাওয়া যায়।
















