সরকারি হিমাগারে বৈশাখের জন্য বানানো মেয়াদোত্তীর্ণ মিষ্টিসহ ২শ মণ পঁচা গোশত জব্দ

ইসলাম টাইমস ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসির সবজি ও মৎস্য হিমাগারে ২শ’ মণ আমদানিকৃত পঁচা মাংস, ১১০ মণ মিষ্টিসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। মিষ্টিগুলো আসন্ন বৈশাখের জন্য বানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। মিষ্টিতে তেলা পোকা পাওয়া যাওয়ার খবরও প্রকাশ পেয়েছে।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাব সদর দপ্তরের পাশে বিএডিসি’র হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় ৩ বেসরকারি প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং-কে ১৫ লাখ টাকা, আলী বাবা সুইটসকে ১০ লাখ টাকা, ইউনিভার্সেল ট্রেডিং হাউজকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিধান না থাকলেও হিমাগারটিতে মাংস ও মিষ্টি রাখার জন্য বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, চার টনের মতো মিষ্টি পেয়েছি যা আজ থেকে ১৫ দিন আগে বানানো। মিষ্টিগুলো আসন্ন বৈশাখের জন্য বানানো হয়েছে। আমরা আরো ২শ’ কেজির মতো মাংস পেয়েছি যার মেয়াদ নেই, পাশাপাশি কিছু মাছ পেয়েছি।

পূর্ববর্তি সংবাদ‘সাওতুল কোরআন’ কেরাত প্রতিযোগিতার সর্বশেষ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত
পরবর্তি সংবাদদিনে ২০০ বার পাকিস্তানের নাম নেন মোদি : আরজেডি