বিএনপি নেতা কাজী আসাদের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক : প্রবীণ বিএনপি নেতা কাজী আসাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কাজী আসাদ স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

কাজী আসাদের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহবায়ক করে ১৯৭৯ সালে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহবায়কও ছিলেন তিনি।

পূর্ববর্তি সংবাদআলজেরিয়ার স্বৈরশাসক বুতেফ্লিকার পদত্যাগ
পরবর্তি সংবাদফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহ. : আপোষহীন সংগ্রামী চেতনার উৎস