ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাদের আটক করে।
লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।
















