আগুনের গুজবে মমেক হাসপাতালের রোগীরা রাস্তায়

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার গুজবে রাস্তায় নেমে এসেছে শত শত রোগী।

বুধবার (০৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে আগুন লাগার খবরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার কোনো সত্যতা পায়নি ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম গুজবের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর নতুন ভবনে আগুনের কোন আলামত পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদখিলগাঁওয়ে কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
পরবর্তি সংবাদবিমানে টিকিট কেলেঙ্কারি, কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে