বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মঈন খান

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির মাঝে কোনো ভেদাভেদ নেই দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নয়, যারা সত্যিকার অর্থেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শামিল হতে চান তাদের নিয়েই বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। সবার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করা হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আমরা মানুষের কাছে যাচ্ছি। তাদের আন্দোলনের জন্য প্রস্তুত করছি। খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করছি। আওয়ামী লীগকে চিরতরে বিদায় করার জন্য পর্যাপ্ত শক্তি নিয়েই আমরা মাঠে নামবো।

তিনি আরও বলেন, যারা এই ভুয়া সংসদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন তাদের আমি প্রশ্ন করি, কিসের সংসদে যাওয়ার জন্য আপনারা এত ব্যাকুল হলেন? এই সংসদে কি সত্যিকার অর্থে জনগণের কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ আছে? যেখানে মানুষের ভোটেরই কোনো অধিকার নেই, সেখানে কিভাবে আপনি জনগণের কথা বলবেন?

পূর্ববর্তি সংবাদমঙ্গল শোভাযাত্রা ইসলামি সংস্কৃতি নয় : আল্লামা জুনায়েদ বাবুনগরী
পরবর্তি সংবাদঅগ্নিকাণ্ডের সময় সেলফি, যা বললেন প্রধানমন্ত্রী