ইসলাম টাইমস ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আজ শুক্রবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র লাভ করেন।
সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তারা বলেছেন, হাসপাতালের ছাড়পত্র পেলেও এখনি দেশে ফিরছেন না ওবায়দুল কাদের। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আপাতত সিঙ্গাপুরেই থাকতে হবে তাকে।
গত ৫ মার্চ ওবায়দুল কাদের চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের।
একটি পোস্টে সড়ক ও সেতুমন্ত্রীর (পিআরও) সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপুও ওবায়দুল কাদেরের ছাড়পত্র পাওয়ার তথ্য আগেই নিশ্চিত করেছিলেন।
















