ইসলাম টাইমস ডেস্ক: গতকাল শুক্রবার (৫ এপ্রিল) কেরানিগঞ্জ কলাতিয়ার চর আকছাইল এলাকায় জামিয়াতু তারবিয়ার নিজস্ব ভূমিতে ৩১৩ জমিদাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। জামিয়ার প্রধান উপদেষ্টা ও বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে ও জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মামুনুল হকের পরিচালনায় সম্মেলনে নতুন জমিদাতা সদস্যদের মাঝে সনদ প্রদান করা হয়।
সনদ প্রদান করেন প্রধান মেহমান মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। এসময় তিনি জামিয়ার অস্থায়ী ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
দুপুর দেড়টায় জুমার নামাজের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জামিয়ার বিগত চারবছরের কার্যক্রমের সচিত্র রিপোর্ট ও ভবিষৎ-পরিকল্পনা তুলে ধরেন জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান সাহেব, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি প্রমুখ।
উল্লেখ্য, কলাতিয়ায় বিশ বিঘা জমির উপর জামিয়াতুত তারবিয়াহ আলইসলামিয়ার ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলছে।ইতোমধ্যে প্রায় ১২ বিঘা জমি গ্রহণ করে তা ভরাট করা হয়েছে। এ উদ্দেশ্যে জামিয়ার ৩১৩ জন এককালীন ১,০০০০০/- টাকা পরিশোধের মাধ্যমে জমিদাতা সদস্য গ্রহণ করা হচ্ছে।
জমিদাতাদের জন্য জামিয়ার ক্যাম্পাসে প্রতিষ্ঠিত মসজিদের পাশে কবরস্থানে তার ইচ্ছানুসারে দাফনের ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে।
বর্তমানে ঘাটারচর, আটিবাজারে অস্থায়ী ক্যাম্পাসে সমন্বিত সিলেবাসে মক্তব-সানাবিয়া ২য় বর্ষ (শরহে বেকায়া) ও তাখাসসুস বিভাগের কার্যক্রম চলছে।
















