৪৬ কোটি টাকা ব্যয়ে কেনা  ৪২ হাজার ২০০ ট্যাবও কাজ দেখাতে ব্যর্থ হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সক্ষমতা বাড়াতে প্রায় ৪৬ কোটি টাকা ব্যয়ে কেনা  ৪২ হাজার ২০০ ট্যাবও কাজ দেখাতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাচনে এই ট্যাব ব্যবহার করা হয়।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে  ছয়টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়। ইভিএম এর মাধ্যমে  অল্প সময়ের মধ্যে ভোটের ফলাফল জানা যাবে বলা হলেও সেটিও হয়ে ওঠে নি। এছাড়া আরো কিছু সমস্যা দেখা দেয়

সম্প্রতি চারটি ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের  তৃতীয় ধাপে দুটি উপজেলায় ইভিএমে নেওয়া ভোটের তথ্য দ্রুত পাঠানোর জন্য সেখানে দায়িত্ব পালনরত নির্বাচন কর্মকর্তাদের ট্যাব দেওয়া হয়। কিন্তু প্রত্যাশাকে ভুল প্রমাণ করে সেই ট্যাব ইসির কাছে ভোটের ভুল তথ্য পাঠিয়েছে। ট্যাবের ভুতুড়ে এই আচরণ থেকে রক্ষা পেতে শেষ পর্যন্ত উপজেলার চতুর্থ ধাপের নির্বাচনে এই যন্ত্রটি আর ব্যবহার করা হয়নি। ভবিষ্যতে এই যন্ত্রটি আর কোনো নির্বাচনে ব্যবহার করা হবে কি না তা নিয়েও সন্দেহ আছে। যে কারণে খোদ ইসিতে এখন আলোচনা, ৪৬ কোটি টাকা অপচয় করে কেন এই যন্ত্র কেনা হয়েছে। অবশ্য  যন্ত্রটি কেনার সঙ্গে জড়িত কর্মকর্তারা আশাবাদী, ভবিষ্যতে ট্যাবগুলো কাজে লাগবে।

 

পূর্ববর্তি সংবাদক্ষমতায় আসতে পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর প্রতিশ্রুতি নেতানিয়াহুর
পরবর্তি সংবাদকাদিয়ানি বিষয়ক সংলাপ : কী আছে, কী নেই