ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর একটি বিমানের টয়লেট থেকে ২০০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি করে পাওয়া যায় ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার । বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-কমিশনার মারুফ খান বলেন, সকাল ৮টা ৫ মিনিটে আবুধাবি থেকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে আমরা তল্লাশি চালাই। এ সময় বিমানের টয়লেটে টিস্যু ফেলার বিনে ২০০টি স্বর্ণবার পাওয়া যায়। বারগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেটে ছিল।
এ ঘটনায় বিমানের এক ক্লিনার এবং একজন টেকনিশিয়ানকে আটক করা হয়েছে।
















