ইসলাম টাইমস ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। রমজান মাস শুরু হবে চাঁদ দেখা সাপেক্ষে ৭ বা ৮ মে। ইসলামিক ফাউন্ডেশন ৭ মে রমজান শুরুর সময় ধরে সেহরি ও ইফতারের সময়সূচি তৈরি করেছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৭ মে প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করবেন।
















