ইসলাম টাইমস ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাম পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। আজ ঢাকার বারডেম হাসপাতালে এই অস্ত্রপাচার সম্পন্ন হয়।
আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকী ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আজ বিকালে তার পায়ের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউ-তে রয়েছে। চিকিৎসকরা তাকে কয়েক ঘণ্টা সিসিইউ-তে রাখার পরামর্শ দিয়েছেন।
তবে চিকিৎসকরা আল্লামা বাবুনগরী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তাদেরকে জানিয়েছেন -বলেন মাওলানা ইনামুল হাসান।
উল্লেখ্য, ডায়াবেটিস-এর কারণে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পায়ে ইনফেকশন দেখা দেয়। এর ফলে গত ৫ এপ্রিল তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন থাকার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ তার পায়ে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকদের ভাষ্য মতে, আল্লামা বাবুনগরী ১৩ এপ্রিল শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। তবে তারা ২৪ এপ্রিল আবার বারডেমে আসার পরামর্শ দিয়েছেন।
মাওলানা ইনামুল হাসান ফারুকী আল্লামা বাবুনগরীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
















