ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় লোকমান হোসেন জনি হত্যা মামলার প্রধান আসামি মো. সাইফুল (২৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় ৫ নং ব্রিজ কবরস্থানের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত সাইফুল বাকলিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে। তিনি লোকমান হোসেন জনি (২৫) হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নগরের বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় ন হয়েছেন।
















