ইসলাম টাইমস ডেস্ক: আজ সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাবা একেএম মুসা মানিকের ইমামতিতে অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ মেয়ের লাশের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
নিহত নুসরাতের জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। এছাড়াও আরো অংশ নেন ফেনী জেলার এসপিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
নুসরাত হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় দোষী কেউ-ই বিন্দুমাত্র ছাড় পাবে না।’
তিনি আরো বলেন, পিবিআই তদন্ত করছে, দ্রুত চার্জশিট দেয়া হবে। ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেয়ায় এবং অপরাধে সহযোগিতার অভিযোগে প্রত্যাহার হওয়া সোনাগাজীর ওসিসহ যারাই জড়িত ও দোষী তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
















