ইসলাম টাইমস ডেস্ক : আগামী ১৪ এপ্রিল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বেফাক। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪ তারিখেই নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে।
এর আগে আজ দুপুরে বেফাক থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করার এই ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষা স্থগিতের কোন তথ্য প্রকাশ করে নি। বরং নির্ধারিত সময়ে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে হাইয়াতুল উলয়ার দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান ইসলাম টাইমসকে নিশ্চিত করেন।
















