সহিংসতাপূর্ণ ভারতের লোকসভা নির্বাচন, ২ জন নিহতসহ আহত শতাধিক

ইসলাম টাইমস ডেস্ক: আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারতের লোকসভা নির্বাচনে দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে নির্বাচনী সহিংসতায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  রাজ্যের অনন্তপুর জেলার তাদিপত্রি আসনের বীরাপুরাম গ্রামে এ ঘটনা ঘটে। দু’টি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা যায়, অন্ধ্রপ্রদেশের দুটি আঞ্চলিক রাজনৈতিক দল তেলেগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস পার্টির কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল কংগ্রেসের হামলায় বিজেপির চার সমর্থক আহত হয়েছেন

পশ্চিম উত্তরপ্রদেশের কৈরানায় ভুয়া ভোটারদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় বিএসএফ।

ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মাঝে সংঘর্ষ ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহারাষ্ট্রের গাদচিরলি আসনের একটি ভোটকেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

এছাড়াও তেলেঙ্গান সহ বিভিন্ন রাজ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার ৫৪৩ আসনে মোট সাত ধাপে ভোট হবে।  এই ভোট শেষ হবে আগামী ১৯ মে।

পূর্ববর্তি সংবাদমাদরাসার উপর আসছে বিপদ! সতর্ক হওয়া জরুরি!!
পরবর্তি সংবাদযশোরে ছাত্রীকে যৌন হয়রানি, বিশ্ববিদ্যালয়-কর্মচারী বরখাস্ত