ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বিজেপি প্রার্থী, মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ভোটের প্রচারে গিয়ে মুসলিম ভোটারদের হুমকি ছুঁড়ে দেন।
শুক্রবার নির্বাচনী এলাকা সুলতানপুরের জনসভায় মুসলিম ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট না দিলে চাকরি দেব না। কোনো কাজ নিয়ে গেলে করে দেব না।’
ভোটারদের উদ্দেশ্য করে মানেকা গান্ধি বলেন, তাকে ভোট না দিলে তিনি হয়তো তাদের অনুরোধ রাখতে পারবেন না। তার কথায়, আমি ইতিমধ্যেই নির্বাচনে জিতে গিয়েছি এখন আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার।
তিনি বলেন, ‘আমি জিততে চলেছি এটাই গুরুত্বপূর্ণ। মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমি জিতছি। কিন্তু যদি আমায় মুসলিমদের সমর্থন ছাড়া জিততে হয় তাহলে আমার খারাপ লাগবে। তখন মুসলমানদের কোনো মানুষ আমার কাছে এলে চাকরি দেব না।
















