বাংলাদেশে অপরাধ,সহিংসতা বেড়ে যাওয়ায় মার্কিন পররাষ্ট্র দফতরের উদ্বেগ

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দফতর জানায়,বাংলাদেশে সহিংস অপরাধ, ডাকাতি, হামলা, ধর্ষণ অনেক বেড়ে গিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে। তাই বাংলাদেশে  অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে ভ্রমণরতদের বাড়তি নিরাপত্তা গ্রহণ করা ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে ঢাকা ও দেশের দক্ষিণ পূর্বঞ্চলীয় এলাকা ভ্রমণের বিষয় পুনর্বিবেচনা করার আহ্বান করা হয়। এক থেকে পাঁচ সতর্কমাত্রার মধ্যে বাংলাদেশের ব্যাপারে এক থেকে লেভেল টুতে উন্নিত করেছে যুক্তরাষ্ট্র। আর ঢাকা ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকায় এর মাত্রা ৩।

ঢাকায় লেভেল থ্রি মাত্রার সতর্ককতা জারির বিষয়ে পররাষ্ট্র দফতর জানায়, রাজধানীর অপরাধের হারও অনেক বেশি। বিশেষ করে রাতে এটি বেশি বৃদ্ধি পায়। শহরের অপরাধগুলোর মধ্যে বিভিন্ন চক্র জড়িত, চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা, ধর্ষণ অন্যতম।

পূর্ববর্তি সংবাদজয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ আটজনের মৃত্যু
পরবর্তি সংবাদপাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৪