ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ গতকাল বৃহস্পতিবার রায়গঞ্জে এক সভায় ভাষণ দিতে গিয়ে বলেছেন, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের বাইরে ছুঁড়ে ফেলে দেয়া হবে। এ সময় অমিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলে সম্বোধন করেন।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি হবেই। তবে হিন্দু ও বৌদ্ধ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া হবে।
বৃহস্পতিবার রায়গঞ্জে এক সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, “অবৈধ অনুপ্রবেশকারীরা উইপোকার মতো। গরিবদের জন্য যে ফসল যাওয়ার কথা সেগুলো তারা খেয়ে নিচ্ছে, গরিবদের কাজ নিয়ে নিচ্ছে। টিএমসি’র টি-এর অর্থ তুর্কমেনিস্তান, এম মানে মাফিয়া আর সি হলো চিটফান্ড।”
অমিত শাহের এ কথার জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে তিনি লিখেছেন, “পাকিস্তান ৭০ বছরে যা করতে পারেনি, তাদের বন্ধু মোদী পাঁচ বছরে সে কাজ করেছেন,পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ভারতের ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে দিয়েছেন।
















