হাইয়াতুল উলইয়ার চলমান পরীক্ষা বাতিল, নতুন সময়সূচি ২৩ এপ্রিল থেকে ৩ মে

ইসলাম টাইমস ডেস্ক: প্রশ্নফাঁসের অভিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়ায় আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলমান দাওরায়ে হাদীসের (তাকমিল জামাত) পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ।

আজ (শনিবার) সকাল ৭টায় আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে ঢাকার মতিঝিলে সংস্থাটির কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়।

বৈঠক শেষে হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে দাওরায়ে হাদীসের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পরীক্ষা।

বেফাকের মেশকাত জামাতের পরীক্ষাও আবার হবে

প্রসঙ্গত বেফাকুল মাদারিসের অধীনে অনুষ্ঠিত মেশকাত জামাতের পরীক্ষাও প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। জানা গেছে, মেশকাত জামাতের পরীক্ষাও আগামি ২৩ এপ্রিল থেকে শুরু হবে। তবে বেফাকের অধীনে অন্যান্য জামাতের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তি সংবাদশবে বরাতের নফল আমলসমূহ  ব্যক্তিগত, সম্মিলিত নয় 
পরবর্তি সংবাদধর্মের সঙ্গে সাংঘর্ষিক না হলে সেই সংস্কৃতি পালনে দোষের কিছু নেই: মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ