ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলপাড়ে সিটি পার্ক চাইনিজের ৫ তলায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টা ২০ রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলপাড়ে অবস্থিত ছয়তলা মিলি সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভবনটিতে কয়েকটি পোশাক কারখানা রয়েছে। বিকাল ৫টার দিকে ওই মার্কেট থেকে ধোয়া বের হতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান , কচুক্ষেতের ইব্রাহীমপুরের পুলপাড় এলাকায় একটি ৮ তলা ভবনে আগুন লাগে। আগুন এখনও জ্বলছে।
তবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি।
















