মোদিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত, এআইইউডিএফ প্রধান আজমল

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল। শনিবার আসামের বঙ্গাইগাঁও-এ দলের প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।

এসময় আজমল মোদির বিরুদ্ধে ধর্মের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ তুলে বলেন, ‘প্রধানমন্ত্রী মুসলিমদের হিন্দু ধর্মে পরিণত করার প্রচেষ্টা করছেন। এমনকি আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে সংবিধানও পরিবর্তন করতে চান মোদিজি।’

ধুবড়ির সাংসদ আজমল আরও বলেন, ‘শতকরা ৯০ ভাগ মুসলিম ও হিন্দু মোদিকে আর প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন না। তাকে বাংলাদেশে পাঠানো উচিত, যেখানে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু তাঁকে ভারতের প্রধানমন্ত্রী কিছুতেই হতে দেব না।’

এআইইউডিএফ-এর দুই বারের এই সাংসদ পরিস্কার জানিয়ে দেন, ‘কয়েক কোটি মুসলিমকে হিন্দু ধর্মে পরিবর্তন করানোর মাধ্যমে আমি বিজেপি বা মোদি কাউকেই দেশের সংবিধানের পরিবর্তন করতে দেবো না। এই জিনিস থামাতে আপনাদের সমর্থন চাই।’

পূর্ববর্তি সংবাদযাত্রবাড়ী উড়ালসেতুতে বাসচাপায় ১ নিহত
পরবর্তি সংবাদনুসরাত হত্যা মামলা: হত্যার কারণ নিয়ে যা বলল তদন্তকারী সংস্থা