ইসলাম টাইমস ডেস্ক: গত শনিবার রাত ২টার সময় আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আদাবর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ।
বিকাল ৪টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলে সড়ক অবরোধ করে সন্ত্রাসী হাসু কমিশনার ও তার ভাই কাশেমসহ সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
প্রসঙ্গত শনিবার রাত ২টার সময় সন্ত্রাসী হামলায় আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় রাতেই আদাবর থানায় একটি মামলা হয়েছে। হাসুকে ১ নম্বর আসামি ও হাসুর ভাই কাশেমকে ২নং আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে রিয়াজ মাহমুদ মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে আদাবর থানার ওসি কাউসার আহমেদ ছাত্রলীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মামলার আসামি কাউকে ছাড় দেওয়া হবে না।
















