ফ্রান্সে অগ্নিকাণ্ড: ৮৫০ বছরের পুরনো মধ্যযুগীয় স্থাপত্য কয়েক ঘণ্টায় ছারখার

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রালে (গির্জায়) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ ধারণা করছে, ভবনটিতে মেরামত কাজের সময় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আরও জানানো হয়, আগুন লাগার পরপরই ভবনটি ঘিরে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন।

প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন।

তৈরিতে সময় লেগেছিল দুশো বছর ধ্বংস হয়ে গেল এক ঘণ্টার মধ্যে9

জানা যায়, এটি ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার একটি।  ৮৫০ বছরের প্রাচীন ভবনটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছিল দুই শতক । গির্জাটি দ্বাদশ ও ত্রয়োদশ শতক ধরে নির্মাণ করা হয়।

তবে অগ্নিকাণ্ডের পর মূল কাঠামো এবং দুটো বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে জানান কর্মকর্তারা।

প্রাচীন গোথিক ভবনটিকে রক্ষার জন্য দমকল কর্মীরা ব্যাপক চেষ্টা চালালেও এর উঁচু মিনার এবং ছাদ ধ্বসে পড়ে।

আগুন এবং ধোঁয়া নটরডাম ক্যাথেড্রালের ছাদ ঢেকে ফলে, ১৫ এপ্রিল ২০১৯

স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ছাদে ছড়িয়ে পড়ে। ক্যাথিড্রালের ছাদে যখন আগুন জ্বলতে থাকে এবং ভবনের জানালা ধ্বংস করে দেয় তখন প্রকাণ্ড জোরে শব্দ শোনা যায়।

উচু মিনার খসে পড়ার আগে তা কাঠের তৈরি কাঠামো ধংস করে । একটি বেল টাওয়ার ধ্বসের হাত থেকে রক্ষার জন্য ৫০০ জন ফায়ার ফাইটার কাজ করে।

ক্যাথেড্রালের আশেপাশের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হন, আগুনের ঘটনা প্রত্যক্ষ করবার জন্য।

সূত্র: বিবিসি

 

পূর্ববর্তি সংবাদহারিয়ে যাওয়া এনআইডি পাওয়া যাবে জেলা নির্বাচন অফিসেও
পরবর্তি সংবাদশ্রম প্রতিমন্ত্রীর আশ্বাস: পাটকল শ্রমিকদের ৯৬ ঘন্টার ধর্মঘট স্থগিত