বুথে বুথে সিসিটিভি, কংগ্রেসকে ভোট দিলেই জেনে যাবেন মোদি: বিজেপি নেতা

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুথে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছেন। ফলে ক্যামেরা থেকেই দেখা যাবে কে কংগ্রেসকে ভোট দিচ্ছেন আর কে বিজেপিকে ভোট দিচ্ছেন।গুজরাটে যশোবন্ত শাহ নামের দলীয় এক প্রার্থীর প্রচারণায় গিয়ে এমন মন্তব্য করেন বিজেপি নেতা রমেশ কাতরা।  সূত্র: এনডিটিভি

রমেশ কাতরা বলেন, আপনারা ইভিএমে বিজেপি প্রার্থীর ছবি দেখবেন আর বোতাম টিপবেন। ভুল হওয়ার কোনও সুযোগ নেই। মনে রাখবেন, মোদি বুথে সিসিটিভি বসিয়েছেন। আপনাদের বুথ থেকে কম ভোট পড়লেই মোদি বুঝতে পারবেন কার ভোট কোথায় গিয়েছে। আর কম ভোট পড়লে চাকরি পাবেন না।

এমন মন্তব্যে ভারতের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল এ বক্তব্যের পরে টুইট করে এর প্রতিবাদ জানিয়েছে।  বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব টুইটারে বলেছেন, অসহায় নাগরিকদের এভাবে বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করা হচ্ছে। নির্বাচনে এসবের প্রভাব পড়ে।রাষ্ট্রীয় জনতা দলের এক টুইটে বলা হয়েছে, এ ধরনের হুমকিকে সহজভাবে নেওয়ার কোনও যুক্তি নেই।

 

পূর্ববর্তি সংবাদতিতাসের দুর্নীতি: ২২উৎস চিহ্নিত করে ১২টি সুপারিশ দুদকের
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে এটিএসআইকে ছাত্রলীগের মারধর