ইসলাম টাইমস ডেস্ক: শিকড় সাহিত্য মাহফিলের উদ্যোগে ময়মনসিংহের জামতলায় মারকাযুল বয়ানে আজ বুধবার (১৭ তারিখ) সকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী লেখালেখি বিষয়ক কর্মশালা। আগামি মঙ্গলবার ২৩ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন।
মাওলানা লাবীব আব্দুল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসান জুনাইদের তত্ত্ববধানে আয়োজিত এ সপ্তাহব্যাপী কর্মশালায় প্রতিদিন বিষয় ভিত্তিক আলোচনা করবেন বরেণ্য ব্যক্তিবর্গ।

অনলাইন পোর্টাল ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক আলোকিত বাংলাদেশর সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, ড. মুফতী গোলাম রব্বানী, হাফেজ মাওলান ড. আব্দুল বারী, ড. শামছুল হক সিদ্দীক, মাহমুদুল হক সিদ্দিীক, কবি সাইফ সিরাজ, মোস্তাগীস বিল্লাহ সহ আরো অনেকেই সাহিত্য, সাংবাদিকতা, বক্তৃতা, উপস্থাপনা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সপ্তাহব্যাপী এ কর্মশালায়।
২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিকড় সাহিত্য মাহফিল কর্মশালা, বইমেলাসহ নানামুখী আয়োজন করে আসছে।
জানা গেছে, শিকড়ের এবারের আয়োজনে ময়মনসিংহ ছাড়াও দেশের অন্যান্য জেলা থেকে অংশগ্রহণ করেছে আগ্রহীরা।
















