ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম অস্ত্রসহ আটক হয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় আজ বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির পরিচালক নূর সিদ্দিকী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুজিবর রহমান শামীম অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেও কোনো ধরনের ঘোষণা দেননি তিনি। পরবর্তীতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্রটি শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখতে সব যাত্রীকে পূর্ব ঘোষণা ছাড়া অস্ত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়ে আসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
















