ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাতুল ইতকানের ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।বুধবার দিনগত রাত ১২ টা ৫ মিনিটে উত্তর কুতুবখালীর কাজলা মাদরাসাতুল ইতকানের নিচতলায় গোডাউনে আগুন লাগে। রাত ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির জানান, ছয় তলা মাদরাসা ভবনের নিচতলায় একটি ইলেক্ট্রিক গোডাউনে আগুন লেগেছিল। আগুন লাগার পরপরই মাদরাসার ছাত্রদের পাশের ভবন দিয়ে নিরাপদে বের করে আনা হয়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
















