ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানে ইমরান খান সরকারের অর্থমন্ত্রী আসাদ ওমরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল ) জারি করা হয়েছে আসাদ ওমরের পদত্যাগপত্র গ্রহণের স্মারক ।
জানা গেছে, ওই দায়িত্ব পালনে নতুন করে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। নব নিযুক্ত উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ আবদুল হাফিজ শেখ। জারি করা স্মারক অনুযায়ী, আবদুল হাফিজ শেখ দেখভাল করবেন রেভিনিউ এবং অর্থ বিষয়ক মন্ত্রণালয়ের কাজ।
উপদেষ্টা আবদুল হাফিজ শেখ পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা।
সূত্র: জং উর্দু অনলাইন
















