ইসলাম টাইমস ডেস্ক : জরুরি এক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে চেয়েছেন।
তবে, ঠিক কী কারণে তার হঠাৎ এ সফর সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই মে মাসের শুরুর দিকে এ সফরের জন্য ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। অবশ্য ২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়ে বিজয় গোখলে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর করেন।
















