ইসলাম টাইমস ডেস্ক: সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. আমিনুল হক ইন্তেকাল করেছেন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ রোববার সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার মো. আমিনুল হক দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন বলে জানান তার ছেলে অনিক আর হক।
বৃহস্পতিবার সকাল থেকে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
ব্যারিস্টার মো. আমিনুল হক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন। ।
















