ইসলাম টাইমস ডেস্ক: কোনো প্রকার হুমকি না থাকলেও শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে শেখ সেলিম এমপির বাসায় তাকে সান্ত্বনা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা না হলেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল এবং আছে।সুতরাং আশঙ্কার কিছু নেই্।
তিনি আরো বলেন, আমাদের দেশে হলি আর্টিজানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশ নিরাপদ।
উল্লেখ্য যে, শ্রীলংকায় ওই বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী নিহত ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন।
















