ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে দেশটির ক্যাথলিক গির্জায় প্রার্থনাসভায় এবং কয়েকটি হোটেলে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন শ্রীলংকার অল সিলন জামিয়াতুল ওলামা (এসিজেইউ) প্রধান রিজভী মুফতি।
ভয়াবহ ওই হামলার পর রোববার তিনি শ্রীলংকার আর্চ বিশপ ম্যালকম কার্ডিনাল রঞ্জিতের সঙ্গে দেখা করে এ সমবেদনা জানান।
এ সময় কয়েকজন মুসলিম মন্ত্রী ও এমপি তার সঙ্গে ছিলেন। রিজভী মুফতি বলেন, আমাদের খ্রিস্টান ভাইবোনদের ওপর নৃশংস ও ন্যক্কারজনক এ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমরাও তাদের দুঃখে দু:খিত। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও এ কাজ করতে পারে না।
উল্লেখ্য, শ্রীলংকায় গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্য স্থাপনায় ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন ২৯০ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক।
এ হামলার সঙ্গে জড়িত সবাই সবাই শ্রীলংকান নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
















